ঢাকা ১০:২৮ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

মাত্র ৫ দিনে ওয়ার্ক পারমিট ও রেসিডেন্সি ভিসা দিবে আরব আমিরাত

  • আপডেট সময় : ১১:৩৭:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অগাস্ট ২০২৪
  • ১৫৮ বার পড়া হয়েছে

সংযুক্ত আরব আমিরাতে ওয়ার্ক পারমিট এবং রেসিডেন্সি ভিসা পাওয়ার আইনগত পদ্ধতি এক মাস থেকে কমিয়ে মাত্র ৫ দিন নির্ধারণ করেছে দেশটির মানবসম্পদবিষয়ক মন্ত্রণালয়। সময়সাপেক্ষ এই ভিসার আবেদন প্রক্রিয়ায় আমলাতন্ত্রিক জটিলতা দূর করার পাশাপাশি সরকারি পরিষেবাগুলোকে অনেক সহজ করা হয়েছে। খবর গালফ নিউজ।

আমিরাতের রেসিডেন্সি ভিসার জন্য আবেদনকারীকে ১৬টি প্রয়োজনীয় নথির পরিবর্তে এখন পূরণ করতে হবে মাত্র ৫টি। এতে আবেদন প্রক্রিয়ায় সময় কমে যাবে অবিশ্বাস্য রকমের। সেই সঙ্গে ওয়ার্ক পারমিটের জন্য আবেদনকারীদের আমিরাতের যে কোন অঞ্চলে কাজ পাওয়ার প্রক্রিয়াটিও অনেক সহজ ও নিরবচ্ছিন্ন করা হয়েছে। এ সংক্রান্ত যে গুরুত্বপূর্ণ ৮টি নথি পূরণ করতে হতো তা কমিয়ে শুধুমাত্র একটি সহজ ফর্ম পূরণের মধ্যে সীমাবদ্ধ করা হয়েছে।

এই বছরের শুরুতে আমলাতন্ত্রিক জটিলতা কমিয়ে শুধুমাত্র দুবাইতে রেসিডেন্সি ভিসা পাওয়ার প্রক্রিয়া সহজ করা হয়েছিল। এখন সেই বিশেষ সুবিধা আমিরাতের অন্য অঞ্চলেও প্রসারিত করা হলো।

পরিকল্পনার দ্বিতীয় পর্যায়ে প্রায় ৬ লাখ প্রতিষ্ঠানে ৭০ লাখের বেশি কর্মীকে নিয়োগ করা হবে। এই প্রক্রিয়ার তৃতীয় ধাপে গৃহকর্মীদের অন্তর্ভুক্ত করা হবে।

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

জনপ্রিয় সংবাদ

মাত্র ৫ দিনে ওয়ার্ক পারমিট ও রেসিডেন্সি ভিসা দিবে আরব আমিরাত

আপডেট সময় : ১১:৩৭:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অগাস্ট ২০২৪