ঢাকা ০৫:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ০৫ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

দাম কমলো কাঁচা মরিচের, কেজি ২০০ টাকা

  • আপডেট সময় : ১২:০০:১৬ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অগাস্ট ২০২৪
  • ৩৪০ বার পড়া হয়েছে

ভারত থেকে আমদানির পরেই রাজধানী ঢাকার বিভিন্ন বাজারে কাঁচা মরিচের দাম কমতে শুরু করেছে। ইতোমধ্যে পাইকারি দরে কেজিতে দাম নেমে এসেছে ১৫০ থেকে ২২০ টাকার মধ্যে। খুচরা পর্যায়ে আড়াইশ টাকার মধ্যে পাওয়ার যাচ্ছে।

সোমবার (৩ জুলাই) রাজধানীর কাওরান বাজারসহ বেশ কয়েকটি বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।

সরেজমিনে দেখা গেছে, ভারত থেকে আমদানি করা কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ১৮০ থেকে ২০০ টাকায়। যেখানে গতকাল কাওরান বাজারে কেজিতে বিক্রি হয়েছিল ৩৫০ থেকে ৪০০ টাকায়। কিছুদিন আগেও দাম উঠেছিল ৬০০ টাকায়।

গত মঙ্গলবার (২৭ জুন) থেকে শনিবার পর্যন্ত পাঁচদিনের ছুটি শেষে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে শুরু হয়েছে আমদানি ও রপ্তানি কার্যক্রম। প্রথম দিনেই ৬টি ট্রাকে ৬০ টন কাঁচা মরিচ বাংলাদেশে ঢুকেছে। পর্যায়ক্রমে আরও কাঁচা মরিচ আসবে।

স্থানীয় ব্যবসায়ীরা বলছেন, মরিচের দাম আরও কমে আসতে পারে। আজ থেকেই কাঁচা মরিচের কেজি ১৪০-১৫০ টাকায় বিক্রি হতে পারে।

স্পম্প্রতি কয়েকদিনের ব্যবধানে দেশে কাঁচা মরিচের দাম ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়। হঠাৎ করেই দাম বেড়ে যাওয়ায় দেখা দিয়েছে চরম অস্থিরতা। দেশের বিভিন্ন স্থানে কাঁচা মরিচ ৮০০ থেকে ১ হাজার টাকায়ও বিক্রি হতে দেখা গেছে। ভরা মৌসুমে কেন এতো দাম- এ প্রশ্ন রেখে ক্রেতাসহ প্রান্তিক চাষিরাও জীবনে এই প্রথম কাঁচা মরিচের দাম দেখে হতবাক হয়েছেন।

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

জনপ্রিয় সংবাদ

দাম কমলো কাঁচা মরিচের, কেজি ২০০ টাকা

আপডেট সময় : ১২:০০:১৬ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অগাস্ট ২০২৪