ঢাকা ০৫:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ০৫ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

পদত্যাগের নীতিগত সিদ্ধান্ত নিয়েছেন প্রধান বিচারপতি

  • আপডেট সময় : ০৪:০৭:৩৪ অপরাহ্ন, শনিবার, ১০ অগাস্ট ২০২৪
  • ২২৫ বার পড়া হয়েছে

অন্তবর্তীকালীন সরকারের আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুলের সঙ্গে কথা বলে পদত্যাগের বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নিয়েছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। তবে রাষ্ট্রপতির সঙ্গে কথা বলে আনুষ্ঠানিক পদক্ষেপ নিবেন বলে জানিয়েছেন তিনি।

আজ শনিবার দুপুরে সাংবাদিকদের এসব কথা বলেন প্রধান বিচারপতি।

প্রসঙ্গত, দুপুর ১টার মধ্যে প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের পদত্যাগের আল্টিমেটাম দিয়ে আদালত প্রাঙ্গনে অবস্থান নিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা।

এর প্রেক্ষিতে প্রধান বিচারপতি নিজের পদত্যাগের বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নিয়েছেন।

এ নিয়ে অন্তর্বর্তী সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল শিক্ষার্থীদের উদ্দেশে বলেছেন, ‘আপনারা যে দাবিতে সুপ্রিম কোর্টে এসেছেন, সেই দাবি অচিরের পূরণ হবে। আপনারা কোনো রকম ধ্বংসযজ্ঞে জড়াবেন না।’

এক ভিডিও বার্তায় তিনি এ আহ্বান জানান।

ড. আসিফ নজরুল বলেন, ‘আমাদের ছাত্র-জনতা, আপনারা যারা সুপ্রিম কোর্টে ঢুকেছেন আপনাদের কাছে আমার আকুল আবেদন আপনারা শান্তভাবে অবস্থান করেন। আপনারা যে দাবিতে এখানে এসেছেন, সেই দাবি অচিরেই পূরণ হবে বলে আমার কাছে খবর এসেছে। আপনারা শান্তভাবে অবস্থান করেন।’

তিনি আরও বলেন, ‘কোনো অবস্থাতেই সুপ্রিম কোর্টের কোনো রকম ক্ষতি করবেন না। এখানে আমাদের জাতীয় জীবনের, আমাদের মৌলিক অধিকারের অনেক গুরুত্বপূর্ণ দলিল আছে। এটার যদি কোনো রকম ধ্বংসযজ্ঞ করা হয় তাহলে জাতির জীবনের অপূরণীয় ক্ষতি হবে। আমাদের ইমেজ নষ্ট হবে। প্লিজ কোনো রকম ধ্বংসযজ্ঞে জড়াবেন না।

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

জনপ্রিয় সংবাদ

পদত্যাগের নীতিগত সিদ্ধান্ত নিয়েছেন প্রধান বিচারপতি

আপডেট সময় : ০৪:০৭:৩৪ অপরাহ্ন, শনিবার, ১০ অগাস্ট ২০২৪