ঢাকা ০১:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

অ্যাপে জানালেই ঘরে পৌঁছে যাবে গ্যাস সিলিন্ডার

  • আপডেট সময় : ১১:৩১:৫৯ অপরাহ্ন, রবিবার, ১১ অগাস্ট ২০২৪
  • ১৩৯ বার পড়া হয়েছে

অ্যাপের মাধ্যেমে গ্রাহকদের এলপি গ্যাসের সিলিন্ডার ঘরে পৌঁছে দিচ্ছে ‘গ্যাস মাঙ্কি’ নামের এক প্রতিষ্ঠান। শুধু তা–ই নয়, বাজারে বাড়তি দাম থাকলেও সরকার নির্ধারিত দামেই গ্যাস কেনার সুযোগ দিচ্ছে তারা।

দ্রুত সিলিন্ডার ঘরে পৌঁছে দেওয়ার জন্য রাজধানীর উত্তরা, উত্তরখান, ভাটারা, বাড্ডা, খিলগাঁও, মিরপুর, পল্লবী, মোহাম্মদপুর, লালবাগ ও যাত্রাবাড়ীতে প্রতিষ্ঠানটির ১০টি সার্ভিস পয়েন্ট রয়েছে। প্রাথমিকভাবে শুধু ঢাকা শহরে এ সুবিধা চালু করা হয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে গ্যাস মাঙ্কি।

সংবাদ বিজ্ঞপ্তিতে গ্যাস মাঙ্কির প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) খন্দকার এরশাদ জাহান বলেন, খুচরা বিক্রেতাদের অনেকেই নিজেদের স্বার্থে নির্দিষ্ট প্রতিষ্ঠানের এলপি গ্যাসের সিলিন্ডার বিক্রি করেন। ফলে ক্রেতারা বিক্রেতাদের পছন্দমতো প্রতিষ্ঠানের সিলিন্ডার কিনতে বাধ্য হন। আমরা এই প্রথা ভাঙতে চাই, গ্রাহকের সেবা নিশ্চিত করতে চাই। আমরা আশা করছি, আগামী দুই বছরের মধ্যে দেশের ১০ শতাংশ এলপিজি গ্যাস ব্যবহারকারীকে আমাদের এই সেবার আওতায় আনতে পারব।

গুগল প্লে ও অ্যাপ স্টোর থেকে গ্যাস মাঙ্কি অ্যাপ নামানোর পর সহজেই স্মার্টফোন থেকে নিজেদের পছন্দের প্রতিষ্ঠানের এলপি গ্যাসের সিলিন্ডার কেনা যাবে। সিলিন্ডার পৌঁছে দেওয়ার পাশাপাশি গ্যাস লাইনের সঙ্গে যুক্তও করে দেয় প্রতিষ্ঠানটি। এর ফলে গ্যাসের সিলিন্ডার বহন বা সংযোগের ঝুঁকি এড়ানো সম্ভব। শিগগিরই দেশের অন্যান্য জেলায় এ সুবিধা চালু করা হবে বলে জানিয়েছে গ্যাস মাঙ্কি।

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

জনপ্রিয় সংবাদ

অ্যাপে জানালেই ঘরে পৌঁছে যাবে গ্যাস সিলিন্ডার

আপডেট সময় : ১১:৩১:৫৯ অপরাহ্ন, রবিবার, ১১ অগাস্ট ২০২৪